Hooghly District Recruitment 2026: আপনি হুগলি জেলার আরামবাগ ব্লকের বাসিন্দা অথবা আনন্দধারা (NRLM) প্রকল্পের অন্তর্ভুক্ত স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য? তাহলে একটি চমৎকার সুযোগ রয়েছে কর্মসংস্থানের ।
আরামবাগ ব্লক মহিলা কেন্দ্রীয় মহাসঙ্ঘ সমবায় সমিতি লিমিটেড-এর ওএসএফ-ম্যানেজমেন্ট কমিটি (OSF-MC) এর পক্ষ থেকে Business Development Service Provider (BDSP) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তির বিস্তারিত এই প্রতিবেদনে।
এই Hooghly Recruitment-এর খুঁটিনাটি তথ্য যেমন— যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং কোন পদের জন্য নিয়োগ হচ্ছে জেনে নিন ।
আরামবাগ ব্লক BDSP নিয়োগ ২০২৬: একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
বিষয়ের নাম | বিস্তারিত তথ্য|নিয়োগকারী সংস্থা | আরামবাগ ব্লক মহিলা কেন্দ্রীয় মহাসঙ্ঘ সমবায় সমিতি লিমিটেড | পদের নাম | Business Development Service Provider (BDSP) |
| মোট শূন্যপদ | ০৭টি (মহিলাদের জন্য সংরক্ষিত) |
| আবেদন মাধ্যম | অফলাইন (Offline Application) | অফিশিয়াল ওয়েবসাইট |hooghly.nic.in |
এই BDSP পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি (Eligibility Criteria)
এই Anandadhara BDSP Recruitment Hooghly– জেলার এই নিয়োগের আবেদনে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে:
- স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই আরামবাগ ডেভেলপমেন্ট ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- SHG মেম্বার: প্রার্থীকে মহিলা স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারা (NRLM) প্রকল্পের আওতাধীন একজন সক্রিয় সদস্য হতে হবে।
- প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।(০১/০৯/১৯৮১ থেকে ০১/০৯/২০০১ তারিখের মধ্যে হতে হবে)
- কাজের অভিজ্ঞতা ও দক্ষতা: স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজ পরিচালনা এবং গ্রামীণ ব্যবসা বা মাঠ পর্যায়ের কাজের জন্য পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
(বি.দ্র: বিশদ শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি 📲📳📲 ডাউনলোড করুন।)
BDSP পদের কাজের ধরন (Job Role)
অনেকেই জানতে চাইছেন এটি কি কোনো Block Recruitment-এর জন্য প্রশাসনিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ।
“ওয়ান স্টপ ফেসিলিটি সেন্টার” (OSF) আরামবাগ ব্লকের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাবসায়িক পরামর্শ দিতে হবে।
আরো সহজ করে বললে এই পদের মূল কাজ হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্লকের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ, সমন্বয় ও সহায়তা (Support and Facilitate) প্রদান করা। অর্থাৎ, এটি মূলত একটি বিজনেস সাপোর্ট ও ফিল্ড কো-অর্ডিনেশন মাঠ পর্যায়ের কাজ।
কীভাবে আবেদন করবেন? (How to Apply for Hooghly Recruitment)
BDSP এই পদের জন্য আপনাকে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে:
১. প্রথমে হুগলি জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট hooghly.nic.in recruitment 25/26 সেকশনে প্রবেশ করতে হবে।
২. সেখান থেকে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে নিন । আবেদনপত্রটি (Application Form) ডাউনলোড করুন।
৩. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
কোন নথি গুলি দরকার :
(যেমন: ঠিকানার প্রমাণপত্র, SHG সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট) যুক্ত করুন।
৪. আপনার আবেদন পত্রটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা আরামবাগ ব্লক অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা দিয়ে আসুন।
এই পদের জন্য লিখিত পরীক্ষা হবে কি
হুগলি জেলার এই নিয়োগ পরীক্ষায় মোট ৩০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে। সময় এক ঘণ্টা। বিষয়ভিত্তিক প্রশ্ন গণিত ১৫ নম্বর , লজিক্যাল রিজনিং ১৫ নম্বর।
কম্পিউটার টেস্ট এবং স্মার্ট ফোন টেস্ট অর্থাৎ কম্পিউটার এবং স্মার্ট ফোন পরিচালনায় কতোটা দক্ষ ।এই পরীক্ষায় থাকবে ৫ নম্বর এছাড়া গ্রুপ ডিসকাশন থাকবে ৫ নম্বর এবং ইন্টারভিউ ১০ নম্বর।এই নম্বর গুলি যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ই অক্টোবর, ২০২৬।
পশ্চিমবঙ্গের বিভিন্ন Job in Hooghly District এবং সরকারি চাকরির নিত্যনতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad


