Tuesday, 10 November 2026
Breaking
জাতীয়

এয়ার ইন্ডিয়া AI-2030 জয়পুরে জরুরি অবতরণ: স্কোয়াক ৭৫০০ সংকেতে হাইজ্যাক অ্যালার্ট ?

By admin Published 2 min read

এয়ার ইন্ডিয়া AI-2030 জয়পুরে জরুরি অবতরণ

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-2030 বুধবার হঠাৎ গতিপথ বদল করে।এয়ারট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে পাইলট। এই নিয়ে হাইজ্যাকের সন্দেহে অ্যালার্ট জারি হয় । প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)স্কোয়াক ৭৫০০”** সংকেত পায় যার জন্য সক্রিয় হয়ে ওঠে এ টি সি

স্কোয়াক ৭৫০০ কী এবং কেন এটি এত গুরুতর?

স্কোয়াক ৭৫০০ হলো বিমানের ট্রান্সপন্ডারে সেট করা একটি চার অঙ্কের কোড। আন্তর্জাতিক বিমান গুলি কখন হাইজ্যাকের আশঙ্কা থাকলে এই সংকেত দেয়।। পাইলট মুখে কিছু না বলেও এই কোডের মাধ্যমে এই খবর গ্রাউন্ডে এ টি সি কে দিতে পারেন। তাই কয়েক সেকেন্ডের জন্য এই সংকেত এলেও কর্তৃপক্ষ সেটিকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে সিধান্ত নেয়।

ঘটনার সময়ক্রম

  1. সংকেত শনাক্ত: আহমেদাবাদ ATC কয়েক সেকেন্ডের জন্য স্কোয়াক ৭৫০০ সংকেত পায়।
  2. হাই অ্যালার্ট জারি: বিমান বন্দরে হাই অ্যালার্ট জারি হয়।
  3. বন্দরের তরফে কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক করা হয়।
  4. জয়পুরে ডাইভার্ট: বিমানটির গতিপথ ঘুরিয়ে পাঠানো হয় জয়পুরের দিকে অবতরণের জন্য।
  5. নিরাপদ অবতরণ: সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে বিমানটি জয়পুর বিমানবন্দরে নিরাপদে নামে।
  6. আইসোলেশন বে-তে স্থানান্তর: অবতরণের পর বিমানটিকে নিয়ে আসা হয়েছে বিমানবন্দরের আলাদা নিরাপত্তা এলাকায় (আইসোলেশন বে)
  7. তল্লাশি শুরু: বিমান ও যাত্রীদের মালপত্র পরীক্ষা করা হয়।

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)**

  • স্থানীয় পুলিশ
  • বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS)

তাদের তরফে বিমানের ভেতরটা এবং যাত্রীদের লাগেজ খুঁটিয়ে পরীক্ষা করে।

বোমা হুমকি, নাকি হাইজ্যাক গুজব?

প্রাথমিকভাবে কিছু প্রতিবেদনে বোমা হুমকির কথা বলা হয়েছিল। তবে বিমানবন্দরের একটি সূত্র জানায়, অ্যালার্টটি আসলে **হাইজ্যাকের সঙ্গে সম্পর্কিত। এখনও পর্যন্ত আসল কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংকেতটি কারিগরি ত্রুটি, ভুল বোতাম টেপা, আর কি জন্য হতে পারে সে বিষয়ে তদন্ত করে জানানো হবে বলে জানানো হয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry