Tuesday, 10 November 2026
Breaking
জাতীয়

Indian Citizenship: ভারতীয় নাগরিকত্ব নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের

By Ajoy Guho Published Updated 2 min read

ভারতীয় নাগরিকত্ব(Indian Citizenship) প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড বা ব্যাঙ্কের নথি যথেষ্ট নয় বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণে কি উঠে এসেছে

এদিন আদালতের তরফে নাগরিকত্ব নিয়ে একটি বক্তব্য প্রকাশ পায়। আদালত তার বিবৃতিতে বলে আধারকার্ড অথবা ভোটার কার্ড এগুলি সরকারি পরিষেবা এর জন্য ব্যাবহার করা যেতে পারে,নাগরিকত্বের প্রমাণ এর সাথে সম্পর্ক নেই “।

কোলকাতা হাইকোর্টে Indian Citizenship কোন মামলার পরিপেক্ষিতে বক্তব্য দেন বিচারপতি

এদিন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মো. শবর রশিদ মুর্শিদাবাদের লালগোলা ডিটেনশন সেন্টারে থাকা ব্যাক্তি কে ঘিরে।নাসির নামে আটক এক ব্যাক্তি তার প্রমাণ পত্র হিসাবে ভোটার কার্ড এবং আধার কার্ড আদালতের সামনে পেশ করার পরে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এই পরিচয়পত্র গুলি শুধুমাত্র সরকারি অথবা বেসরকারি সুবিধা পাওয়ার জন্য ,আপনার নাগরিকত্ব প্রমাণ এগুলির কোনো বৈধতা নেই।প্রসঙ্গত উল্লেখযো গ সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার পাসপোর্ট কে নাগরিকদের পরিচয় পত্র ( Citizenship Proof) বলে মান্যতা দিতে রাজি হয়নি।এবার এক পথে হেঁটে কোলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) জানিয়ে দিলো ভারতীয় নাগরিকত্ব ( Indian Citizenship ) এর বৈধ প্রমাণ নয় ভোটার এবং আধার কার্ড

এদিন ধৃতের আত্মীয় সুমন মোল্লার পেশ করা নথিতে স্পষ্ট পার্থক্য দেখতে পান বিচারপতিরা ।তারা দ্রুত এই ব্যাপারটি নজরে এনে ” জন্মের সংশাপত্র , বংশ পরিচয় ,বাসিন্দা হিসাবে থাকার নথি আদালতের সামনে পেশ করতে বলেন ”

এছাড়া আদালত স্পষ্ট জানিয়ে দেয় ২০১৬ সালের আইনে আধার কে কোনো জায়গায় ভারতীয় নাগরিকত্বের ( Indian Citizenship ) প্রমাণ হিসাবে উল্লেখ করা হয়নি। আদালত এগুলির প্রেক্ষিতে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনা বলে মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।

রাজ্যে সাম্প্রতিক সময় SIR এর সময় এই বিতর্ক সৃষ্টি হয় জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট একই ভাবে এই নথিগুলি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেয়।এদিনের নির্দেশে স্পষ্ট হলো বিদেশি নাগরিক আধার অথবা ভোটার কার্ড কোনো রাজনৈতিক নেতা কে দিতে করিয়ে থাকলেও আইনত এগুলি আদালত গ্রাহ্য করবে না।রাষ্ট্রীয় স্বার্থে এ ব্যাপারে একই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry