Tuesday, 10 November 2026
Breaking
জাতীয়

Neet OMR Scam 2026 : ডাক্তারি পরীক্ষার প্রশ্ন ফাঁস এর আবহে এবার OMR নিয়ে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ

By Ajoy Guho Published Updated 2 min read
Neet OMR Scam

Neet Re- exam Scam : নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল রাজধানী ।এই আবহে আবার নতুন দুর্নীতি সামনে এলো অভিযোগ ছাত্রদের OMR আর NTA এর প্রকাশ করা OMR এর মধ্যে নম্বরের বিস্তর ফারাক।

নিট নিয়ে ছাত্র ছাত্রীদের অভিযোগের অন্ত নেই ।ইতিমধ্যেই NTA তাদের ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করেছে।শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে রাজধানীতে চলছে বিক্ষোভ।এরই মাঝে এবার OMR নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছে নিট পরীক্ষার্থীদের একাংশ

Neet OMR Scam নিয়ে ছাত্র ছাত্রীদের কি বক্তব্য

Neet Re- exam এর। রেজাল্ট এ এক ছাত্র পায় ৬৫৫ নম্বর কিন্তু তার নম্বর দেখানো হয় ৩৫০ এরকম বিভিন্ন অভিযোগ এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে।সেখানে বিভিন্ন ব্যাক্তি যারা শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত আছে তারা প্রকাশ্যে দেখাচ্ছেন প্রায় ৪৫০ টি OMR Sheet এইরকম পাওয়া গিয়েছে যেখানে নম্বরের বিস্তর হেরফের রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে Chandrahas Sir নামক একজন শিক্ষক তার ভিডিও তে দেখিয়েছেন যে ৬৮০ নম্বর পাওয়া একজন পরীক্ষার্থী কি করে ৩২০ নম্বর পায় একই সাথে ৫৪০ নম্বর পাওয়া ছাত্র ৮৩ নম্বর কি করে পায় প্রমাণের সাথে আছে বলে তিনি দাবি করেন।আরেক জন শিক্ষক এক ছাত্রের OMR sheet এর Screen Shot দেখিয়ে বলেন যে ছাত্রটি ৬৫৫ নম্বর পেয়েছে তার নম্বর ৩৫০ দেখানো হচ্ছে।তিনি এই নিয়ে অভিযোগ করে বলেন ” এইরকম একাধিক ছাত্রের Neet OMR এর রেজাল্ট এর কপি নিয়ে গরমিলের অভিযোগ এসেছে “

NTA এর তরফে পাল্টা বিবৃতি দিয়ে কি জানানো হয়েছে

Neet OMR Scam 2026 নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়া OMR Sheet গুলি নিয়ে তদন্ত করে National Testing Agency বিবৃতি দিয়েছে “প্রচলন অমিল এবং স্কোর-অসঙ্গতি নথিগুলি ডিজিটালভাবে ম্যানিপুলেটেড করা হয়েছে অথবা এআই-জেনারেট করা হয়।” তাদের তরফে আরো দাবী করা হয় ” অভিযোগকারী ছাত্র আরিয়া সিংহ এবং অভনিশ সিংহ এর অভিযোগের ভিত্তিতে তারা খতিয়ে দেখে উত্তরপত্রগুলি সেখানে identity fields, timestamps, and answer bubbles অর্থাৎ এগুলি এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে।

ছাত্র ছাত্রীদের পাল্টা অভিযোগ

Neet – ug re-exam নিয়ে উত্তরপত্রে গরমিল বিতর্কে ছাত্র ছাত্রীদের দাবি যেহেতু পরীক্ষার সেন্টারে কোনো ব্যাবস্থা ছিলো না OMR Sheet download করবার। NTA কয়েক সপ্তাহ পরে ডাউনলোড করবার সুযোগ দেয় এবং এটা গাইডলাইন, কোনো পরীক্ষার্থীর মনে হলে উত্তরপত্রে গরমিল আছে চ্যালেঞ্জ করতে পারেন ।এক্ষেত্রে তাদের ২০০ টাকা প্রদান করতে হবে।ছাত্র ছাত্রদের ঠিক এই জায়গায় অভিযোগ এই কয়েক সপ্তাহের ভিতরে এই গরমিল ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে।

এখন দেখার পালা ছাত্র ছাত্রীদের দাবি এবং NTA এর পাল্টা দাবি কোনটি গ্রহণযোগ্যতা পায়।কোনো নতুন দুর্নীতির তত্ব সামনে আসে নাকি এটাই দেখার বিষয়। এখন পর্যন্ত রাজধানীতে বিক্ষোভ চলছে ।রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এই বিক্ষোভে যোগদান করছেন।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry