এবার Newtons Laws of Motion কে চ্যালেঞ্জ করে কাল্পনিক বললেন বাংলাদেশী এক শিক্ষক আফসার আলী।
তিনি বলেন গতি সূত্রের প্রথম টি আংশিক সত্য দ্বিতীয়টি অসম্পূর্ণ বললেন এই শিক্ষক। কিন্তু এই ব্যাক্তি কি করে বলছেন এই কথা, তার পেশা কি , তিনি আফসার আলী বয়েস ৬৫ , পঞ্চগড় তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।পেশায় যন্ত্রবিদ এই মানুষটি নিউটনের মহাকর্ষ সূত্র কে চ্যালেঞ্জ করে বসেছেন।
এই ঘটনার সূত্রপাত কোথায় !!!!
তিনি শিক্ষকতা পেশায় আসার আগে একজন কৃষিবিদ ছিলেন। তিনি কাজ করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে ।সেখানে তিনি কৃষি তে জল সেচের সময় একটি পাম্প আবিষ্কার করতে চেয়েছিলেন। তার নজরে তখন মনে হয় এই সূত্রগুলি সঠিক নয়
তিনি সংবাদ মাধ্যমে বলেন ” নিউটনের প্রথম গতিসূত্র এবং অভিকর্ষ বল একে অপরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। তিনি বলেন মহাকর্ষ সূত্রে বলা হয়েছে মহাবিশ্বে প্রতিটি বস্তু কনার একে অপরকে আকর্ষণ করে , এই আকর্ষণের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সরলরেখা বরাবর ক্রিয়া করে।”এখানেই শিক্ষক আফসার আলীর যুক্তি ” নিউটনের প্রথম সূত্রটি দ্বিতীয় সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একটি সূত্র আরেকটির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করছে।
তিনি দাবীর সপক্ষে বলেন ” এই সূত্রের একটি সঠিক হলে আরেকটি অটোমেটিক মিথ্যা বলে প্রমাণিত হবে ” তিনি এই প্রসঙ্গে গতির প্রথম সূত্র উল্লেখ করে বলেন এখানে নিউটন বলেছেন বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে ” তিনি বলেন এই জায়গায় তার সমস্যা ” নিউটনের সূত্র দুটি কে উল্লেখ করে তিনি বলেন একটি সূত্রে বলা হচ্ছে একে অপরকে বস্তুগুলো আকর্ষণ করে ।আবার আরেক দিকে বলা হচ্ছে স্থির বস্তু চলতে পারে না আবার গতিশীল বস্তু থামতে পারে না”।
Newtons Laws of Motion তিনি এই দাবি এর সপক্ষে কি যুক্তি দিয়েছেন
আফসার আলী বলেন Newtons Laws of Motion ” মহাবিশ্বে প্রতিটি বস্তু হয় স্থিতির মধ্যে আছে না হয় গতিশীল ,এখানে তিনি প্রথম সূত্রটি অসম্পূর্ণ বলে দাবী করেছেন।তিনি এই বিষয়ে বলেন ” বাহ্যিক বলের কথা প্রথম সূত্রে বলা নেই ,অসম্পূর্ণ এই দাবি করে তিনি বলেন ” বাহ্যিক বলের কারণ নাকি বিজ্ঞানী আইজ্যাক নিউটন উল্লেখ করেনি তার প্রথম গতিসুত্রে, আবার পেশায় শিক্ষক আফসার আলী তিনি সাংবাদিকদের সামনে বর্ণনা করবার সময় প্রথমে বলেছিলেন দ্বিতীয় সূত্রটি অসম্পূর্ণ ।আবার পরক্ষনেই বলেন ” নিউটনের দ্বিতীয় সূত্রটি সত্যি।তিনি বলেন বল যেদিকে ক্রিয়া করে বস্তুর সরণ সেই দিকে হয় এটা সত্যি। কিন্তু প্রথম সূত্র নিয়ে অসঙ্গতি আছে তিনি বলেন ।”
তার এই দাবি এর সপক্ষে প্রশ্ন করেছেন তার স্কুলের ছাত্র ছাত্রীরা ,তাদের দাবি এই শিক্ষকের বক্তব্যে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এক ছাত্রী বলেন ” এই শিক্ষক একটি বেলুন দিয়ে বোঝাতে চেয়েছেন নিউটনের প্রথম সূত্রের মধ্যে ভুল আছে।কিন্তু ছাত্রীটি একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে ফু দিয়ে তার এই দাবি ভ্রান্ত বলে প্রমাণ করে দেন।কারণ বায়ু শুদ্ধু জল গ্লাসের উপরে উঠে আসছে ।
তার এই দাবি নিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ” তার প্রধান উদ্দেশ্য কম খরচে বিদ্যুৎ খরচ বিহীন জল সেচের পাম্প তৈরি করা। এই নিয়ে বিশ্ববিদ্যালয় গুলির আধিকারিক পদে থাকা ব্যাক্তিরা জানিয়ে দেন তার এই পাম্প চলবে মহাকাশে এবং মাটির গভীরে । বাংলাদেশের এই শিক্ষক আফসার আলী তার চেষ্টা ছাড়েনি , একটি সিলিন্ডার তৈরি করে সেই সিলন্ডারে জল তোলার চেষ্টা করেছিলেন, উদ্দেশ্য ছিলো নিউটনের গতিসূত্র গুলির বিপরীতে গিয়ে জনগণকে অবাক করে দেওয়া ।কিন্তু সেই সিলিন্ডারে সামান্য জল উঠে আবার নেমে যায়
এই শিক্ষক ১৯৭৫ সালে এস এস সি পাশ করেছিলেন। ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছরের, কারিগরি কোর্স কমপ্লিট করেছেন।তার এই দাবি অর্থাৎ নিউটনের গতিসুত্রের ভুল খোঁজার চেষ্টা ছাড়াও তিনি ১৯৯৬ সালে ইঞ্জিন চলাচলের একটি নতুন সূত্র আবিস্কার করেছেন বলে দাবি করেছিলেন।
তার এই প্রচেষ্টা তিনি এখনও চালু রেখেছেন ,তার দাবি মতে তিনি প্রমাণ করবেন নিউটনের এই সূত্র গুলির মধ্যে ভুল আছে।
এই প্রতিবেদনে প্রকাশিত বক্তার মন্তব্য একান্ত ব্যাক্তিগত, তার সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যগুলো এখানে প্রকাশ করা হয়েছে।এই ঘটনার অর্থাৎ বিজ্ঞানের পরীক্ষিত সত্য কোনো রিপোর্ট তিনি প্রকাশ করতে পারেননি।আমাদের তরফে কোনো ঘটনাতে যুক্ত স্বীকার করা হবেনা , বক্তার বক্তব্য সম্পুর্ন এখানে প্রকাশিত হয়েছে।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad


