Sea Bathing In Digha: পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় সমুদ্রস্নানকে আরও নিরাপদ করতে একাধিক নতুন নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা, দুর্ঘটনা কমানো এবং সমুদ্র সৈকতের পরিবেশ সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
সম্প্রতি দীঘা জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।এমত অবস্থায় একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে রাজ্য।
রাজ্য সরকারের তরফে দীঘা সমুদ্র স্নানে কি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এখন শাড়ি সালোয়ার নিষিদ্ধ আপনি সমুদের জলে নামতে হলে নির্দিষ্ট পোশাকে নামতে হবে।এদিন সাস্থ্য মন্ত্রী বলেন ভারতীয় ট্র্যাডিশন অনুযায়ী দীঘা তে শাড়ি অথবা সালওয়ার কামিজ পরে জলে স্নান করার রীতি আছে।
পর্যটকেরা এই পোশাক পরে জলে নামলে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। তিনি বলেন ” কোনো পর্যটক শাড়ি অথবা সালওয়ার না পড়ে সুইম সুট পড়তে পারেন। তিনি একান্তই শাড়ি অথবা সালওয়ার পড়তে চাইলে নির্দিষ্ট রঙের এই শাড়ি ,সালওয়ার পড়তে পারেন”।
দীঘা এর ইতিহাস
দীঘা(Digha) কে ব্রিটিশরা নাম দিয়েছিলেন ” “প্রাচ্যের ব্রাইটন ” ওয়ারেন হেস্টিংস এর একটি চিঠিতে ১৭৮০ এর উল্লেখ পাওয়া যায় । দীঘার নাম ছিলো “বেরকুল” ফ্রাঙ্ক স্লাইথ নামক এক ব্রিটিশ দীঘার সমুদ্রের সুন্দরতায় মুগ্ধ হয়ে সেখানে বসবাস করতে শুরু করেন।
দীঘায় বিশেষ করে তাজপুর ,শংকরপুর , মন্দারমনি, নিউ দীঘা (Digha Sea Beach) বাঙালির ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলি তে উৎসবের সময় ভিড় উপচে পড়ে । সমুদ্রে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের দরকার।
এছাড়া মন্ত্রী বলেন দীঘা বিচ লাগোয়া এলাকায় যেকোনো প্রকার নেশাজাতীয় পণ্য বিক্রি বন্ধে বিশেষ উদ্যোগী হবে রাজ্য।মদ্যপান ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ এর পাশাপাশি দোকান গুলিতে ইমারজেন্সি ব্যাবস্থা থাকছে পর্যটকদের জন্য ,তিনি বলেন দোকান গুলি এর খোলা হবে বার্ন কেয়ার ইউনিট।
নিরাপত্তায় আরও কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
পর্যটকদের নিরাপত্তা বাড়াতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
১) সমুদ্র সৈকতের আশপাশে নেশাজাতীয় দ্রব্য বিক্রির বিরুদ্ধে কড়া নজরদারি।
২) মদ্যপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ।
৩) বিচ সংলগ্ন দোকানগুলিতে জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা।
৪) প্রয়োজনে বার্ন কেয়ার সুবিধা চালুর পরিকল্পনা।
৫) প্রশিক্ষিত উদ্ধারকারী দল (লাইফগার্ড) মোতায়েন।
৬)প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে নামার উপর কঠোর নজরদারি।1
একই সাথে বিশেষ প্রশিক্ষিত বাহিনী সমুদ্রে দুর্ঘটনার ফলে দ্রুত উদ্ধারের জন্য ব্যাবস্থা করা হচ্ছে।প্রতিকূল আবহে সমুদ্রে অথবা বিচ সংলগ্ন এলাকায় নামা যাবে না থাকবে বিশেষ নজরদারি।
আপনি পরিবার নিয়ে দীঘায় সমুদ্রের তীরে উপভোগ করতে হলে এখন থেকে এই নিয়ম গুলি আপনাকে মেনে চলতে হবে।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad


