Wednesday, 11 November 2026
Breaking
রাজ্য রাজনীতি

Suvendu Adhikari Janatar Darbar : বাংলায় শুরু হচ্ছে জনতার দরবার ,পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী

By Sudhir Bose Published Updated 3 min read

এবার জনতা সরাসরি জানাত পারবেন অভিযোগ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর (Suvendu Adhikari Janatar Darbar) জনতার দরবারে

কী এই ‘জনতার দরবার’? (What is Janatar Darbar?)

তৃনমূলের আমলে সরাসরি মুখ্যমন্ত্রী এর মতো সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।কিন্তু এখানে একটি তফাৎ আছে ।রাজ্য সরকারের তরফে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সপ্তাহে এক অথবা দু দিন তিনি নিজে উপস্থিত থাকবেন এবং জনতার দরবারে রাজ্যের মানুষের অভাব অভিযোগ নিরসন করার চেষ্টা করবেন ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন চালু করেছিলেন সেখানে অভিযোগ ছিলো সাধারণ মানুষ তার অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারতো না ,তার প্রতিনিধি এর দ্বারা মুখ্যমন্ত্রী এর দফতরে অভিযোগ আসতো সেগুলি বিচার বিশ্লেষণ করে ব্যাবস্থা নেওয়া হতো।

এই পদ্ধতিতে অভিযোগ ছিলো বহু ক্ষেত্রেই মানুষের অভিযোগ ঠিক সময়ে সমাধান হতো না ফলে মানুষের ক্ষোভ বৃদ্ধি পেতো।নতুন এই ব্যবস্থাপনায় জনতার দরবারে শুভেন্দু অর্থাৎ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

জনতার দরবারের রাজনৈতিক গুরুত্ব ও উপযোগিতা

এই জনতার দরবার এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই ব্যাবস্থা চালু হলে ” সাধারণ মানুষ একটি ভরসা পাবে মুখ্যমন্ত্রী নিজে তাদের সমস্যা শুনছেন,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন প্রশাসনিক সভা করতেন তার দলের বিধায়কদের থেকে এলাকার সমস্যা শুনতেন , রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ব্যাবস্থা চালু হলে মানুষ আশ্বস্ত হবে তাদের অভিযোগ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে পৌঁছেছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এলাকার যেখানে অথবা যে জায়গায় এই জনতার দরবার বসবে প্রশাসনিক আধিকারিকরা তার সাথে থাকবেন ফলে একদিকে সাধারণ মানুষ অভিযোগ জানাত পারবেন মুখ্যমন্ত্রী কে আরেকদিকে তার অভিযোগ প্রশাসনের তরফে গ্রহণ করা হবে।এর ফলে রাজনৈতিক ফায়দা হবে বিজেপির মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কার্যসূচি ও সময়সীমা

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই ব্যাবস্থা চালু হবে ১ জুন থেকে ,যে এলাকায় অথবা যে জায়গায় এই Janatar Darbar বসবে সেখানে দু থেকে তিন ঘণ্টা চলবে এই দরবার।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের স্টাইলে চলবে এই দরবার।

কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে?


জনতার দরবারে মূলত নিচের তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে:
১. প্রশাসনিক গাফিলতি: পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তরের দুর্নীতি এবং গাফিলতির অভিযোগ।
২. সরকারি প্রকল্প: বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষের সমস্যা বা অযোগ্যদের সুবিধা পাওয়ার অভিযোগ।
৩. ভূমি ও রাজস্ব: জমি সংক্রান্ত বিরোধ এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ।

এছাড়া যে সমস্যা গুলির সমাধান তাৎক্ষণিক সমাধানের জন্য বিবেচিত হবে সেগুলি এই জনতার দরবারে সমাধান করে দেওয়া হবে বাকি সমস্যা নিয়মিত মনিটারিং হবে এবং একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে সমাধানের চেষ্টা করা হবে।

কি করে জনতার দরবারে আবেদন করবেন

রাজ্যের তরফে আনুষ্ঠানিক এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে ১) অনলাইনে অভিযোগ জানাত হবে এবং ২)অফলাইন অর্থাৎ জনতার দরবারে এসে একটি ফ্রম ফিলাপ করে টোকেন সংগ্রহ করতে হবে।

কোথায় বসবে এই জনতার দরবার

রাজ্যের তরফে প্রাথমিক অবস্থায় নবান্ন অথবা সচিবালয়ে এই দরবার বসবে বলে জানানো হয়েছে ।কিন্তু জেলা সদর অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলা সদরে এই জনতার দরবার বসার পরিকল্পনা করা হবে বলে সূত্র মারফৎ জানানো হয়েছে।

আপনার সাথে কি কি নথি রাখতে হবে

জনতার দরবারে ( Janatar Darbar ) অভিযোগ জানাতে আপনাকে যে নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো

১) আবেদন যে করবেন তার ভোটার অথবা তার আধার কার্ড

২) একটি দরখাস্ত সম্পুর্ন অভিযোগ দিয়ে লিখতে হবে

৩) অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ হিসাবে ( কোনো দলিল , কোনো থানার ডায়েরি ইত্যাদি রাখতে হবে )।

আপনার অভিযোগ দরবারে লিপিবদ্ধ হবে এবং মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনিক ব্যাক্তিদের সমাধানের নির্দেশ দেওয়া হবে ।

জনতার দরবার ঠিকানা

সল্টলেক বিজেপির দলীয় কার্যালয়, কলকাতা।

জনতার দরবার ফোন নাম্বার

রাজ্য বিজেপি কার্যালয়ের ফোন নম্বর হলো (০৩৩) ২২০৭-৭৬০৮ অথবা (০৩৩) ২২৪১-৭৩০৩

মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার 2026

সাধারণ অভিযোগ ও প্রশাসনের সুবিধা (ASAP হেল্পলাইন): ৮২৮২০ ৮২৮২০ (82820 82820)
দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে অভিযোগ: ১৫৫৩৩৪ (155334)।মুখ্যমন্ত্রীর আঞ্চলিক অভিযোগ সেল (CMRO):

৯১৩৭০ ৯১৩৭০ (91370 91370)

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *