Tuesday, 10 November 2026
Breaking
রাজ্য রাজনীতি

Veteran politician Mukul Roy dies:রাজনীতির বঙ্গ চানক্য তৃণমূলের একদা কমান্ডার মুকুল রায় প্রয়াত। বিধায়ক পদ খারিজ হওয়া থেকে সারদা দুর্নীতি, রাজনৈতিক জীবন কেমন ছিলো

By Ajoy Guho Published Updated 3 min read

 মুকুল রায় প্রয়াত(Veteran politician Mukul Roy dies) ,বর্ষীয়ান রাজনীতিবিদ ।রাজ্যের পালাবদলের জন্য কান্ডারী ছিলেন এই রাজনীতিবিদ ।

মুকুল রায়ের রাজনৈতিক জীবন 

রাজ্যে তৃণমূলের বিস্তার অর্থাৎ বৃক্ষ রোপণের কারিগর ছিলেন মুকুল। সেই দল ফুলে ফেঁপে উঠেছে এখন শাসন ক্ষমতায় তৃণমূল, জনমানসে একদিকে লড়াকু নেত্রী হিসাবে যেমন বাড়ির মধ্যে ঢুকে জনতার খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী।তার সাথে যোগ্য সঙ্গত দিতেন মুকুল রায়।
বঙ্গ রাজনীতির চানক্য ।

একদিনে উপাধি পায়নি এই বর্ষীয়ান রাজনীতিবিদ। ১৯৯৮ কংগ্রেসের ভাঙন, শোভন দেব চট্টোপাধ্যায় ,মদন মিত্র , সুব্রত বক্সী দের সাথে একই ছত্রে আরেকটি নাম উঠে আসে ,তিনি হলেন মুকুল রায় ( Mukul Roy)
তিনি জন্মগ্রহণ করেছিলেন কাচড়া পাড়ায়।১৯৫৪ সালের ১৭ এপ্রিল। আশির দশকে তার রাজনৈতিক জীবনের সুত্রপাত হয় কংগ্রেসের নেতা হিসাবে। 
মুকুল রায় প্রয়াত(Veteran politician Mukul Roy dies) ,বর্ষীয়ান রাজনীতিবিদ
তৃণমূলের সূত্রপাতের আগে  যুব কংগ্রেসের (Youth Congress)  নেতা হিসাবে যথেষ্ট রাজনৈতিক প্রজ্ঞা ছিলো মুকুলের।
মুকুলের পরিবার অর্থাৎ তার মা বাবা ছিলেন বামপন্থী।মৃণাল সিংহ রায়ের দ্বারা সোমেন মিত্র এবং পরবর্তীকালে মমতা বন্দোপাধ্যায়ের সাথে যুক্ত হয় এই নেতা 



যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস গঠন এবং মুকুল রায়ের( Mukul Roy ) ভূমিকা 

তৃনমূল নেত্রী হিসাবে মমতা বন্ধপাধ্যায় যখন কংগ্রেসের মধ্যে বিদ্রোহী হয়ে উঠেছেন ,তখন তার সাথে সুব্রত বক্সী ,মদন মিত্র এদের মতো মুকুল রায় ছিলেন প্রথম দিনের সঙ্গী। 
যুব কংগ্রেসের থেকে তৃণমূলের গঠন এবং রাজ্যের শাসকের ভূমিকায় দলকে অবতীর্ণ করার কান্ডারী ছিলেন মুকুল।
তিনি ছিলেন তৃণমূলের ‘ইনফরমেশন ব্যাঙ্ক’ প্রথম দিকে বাম শাসনের খুঁটিনাটি তার নখ দর্পণের মধ্যে ছিলো।
দলীয় বুথ অর্থাৎ সংগঠন মজবুত করার জন্য ছুটে বেরাতেন কলকাতার আশেপাশে।এছাড়া তিনি নেতা কর্মীদের খোঁজ রাখতেন।এখন যে দলীয় কোন্দল তার সময় তিনি ম্যানেজ করতেন সুচারু উপায়ে।তার দক্ষতা ছিলো দলের দুই বিরোধী কে বসিয়ে সমাধান সূত্র খোঁজা।

একদা তিনি পালাবদলের সময় বাম এবং নকশাল কর্মীদের জোটবদ্ধ করে তাদের একটা অংশকে দলে ভেড়াতে সক্রিয় হয়েছিলেন।তার উদ্দীপনায় তৃনমূল কংগ্রেস আজ মহীরুহে পরিণত হয়েছে।২০০৬ সালে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। 

২০০১ সালে তিনি প্রথম জগদ্দল বিধানসভা থেকে রাজ্যে বিধায়ক পদের জন্য মনোনয়ন করেন। হরিপদ বিশ্বাস ফরোয়ার্ড ব্লক প্রার্থীর কাছে পরাজিত হন।২০০৯ থেকে ২০১২ রাজ্যসভার সদস্য ছিলেন মুকুল রায়। দ্বিতীয় ইউপিএ জমানায় জাহাজ মন্ত্রী হন মুকুল রায়। ইউপি এ জামানায় মমতা বন্দোপাধ্যায়ের রেলমন্ত্রী থেকে পদত্যাগ এবং তার স্থানে মুকুল রায়ের প্রত্যাবর্তন ।

রাজনৈতিক চানক্য হিসাবে ২০১৩ রাজ্যের রাজনীতিতে দলবদলের সূচনা করেন মুকুল রায় ( Mukul Roy ) তিনি ২০১৩ পঞ্চায়েত নির্বাচনের ( Panchayet Election ) এর সময় হাজার হাজার বিরোধী কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদানে সমর্থ হয়েছিলেন।


মুখ্যমন্ত্রী র সাথে দীর্ঘদিনের সম্পর্কের জন্য রাজ্যের প্রশাসনের ডিসিসন মেকার ছিলেন মুকুল রায়।মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসাবে সাফল্যের সাথে কাজ করেছেন।তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৃনমূল সুপ্রিমো এর জন্য  লাভজনক সিধান্ত হয়েছে ।

মুকুল রায়ের জীবনের রাজনৈতিক বিতর্ক|| Political Controversy on Mukul Roy

 তিনি তার রাজনৈতিক সফলতার জন্য যেমন জনপ্রিয় ছিলেন ।বাংলার চানক্য তার জীবনে এসেছিলো বিতর্ক। সারদা স্ক্যাম এ ২০১৪ সালে Mukul Roy তার নাম যুক্ত হয়।বিজেপির পার্টি অফিস থেকে ভিডিও প্রকাশ করে তৃণমূলের একদা জনপ্রিয় নেতার সাথে বিতর্ক যুক্ত হয়।

সিবিআই ( CBI) লাগাতার জেরার সামনে দাঁড়াতে হয়েছিলো মুকুল রায় কে।সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের থেকে টাকা নেওয়ার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। ক্যালিংপঙ এর ডেলোর বৈঠক এ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুকুল রায়।

অভিযোগ করেন তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
সারদা কর্তা কোলকাতা থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন বলে তার বিরুদ্ধে ছিলো অভিযোগ। ২০২১ সালে মনোজ নাগেল অভিযোগ করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন মুকুল রায় কে আশি কোটি টাকা দেয়। 

সুদীপ্ত সেন তার চিঠিতে  মুকুলের যোগাযোগের কথা উল্লেখ করেছিলেন।
তিনি এই বিতর্কের মধ্যেই ২০১৭ সালে বিজেপিতে ( BJP) যোগদান করেন। কৃষ্ণনগর বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন । তার প্রত্যাবর্তন হয় তৃণমূলে ২০২১ সালে,এখানে তার বিরুদ্ধে দলবদলের নিয়ম অর্থাৎ বিধায়ক পদ না ছেড়ে তৃণমূলে যোগদানের অভিযোগ ওঠে , কোলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়।

রাজনৈতিক জীবনের কুশীলব মুকুল রায়ের শেষ জীবনে তিনি দুরারোগ্য ব্যাধি তে আক্রান্ত হয়েছিলেন।তার সাথে রাজনীতির দূরত্ব হয় শারীরিক অসুস্থতার কারণে।মুকুল রায় ২০২৬ সালের ২৩শে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ,তার রাজনৈতিক উত্থান এবং বর্ণময় চরিত্রের জন্য তিনি নিদর্শন হয়ে থাকবেন সংসদীয় রাজনীতির ।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *