আয়ুষ্মান ভারত কার্ড কি এই যোজনা কেন গুরুত্বপূর্ণ?
আয়ুষ্মান ভারত কার্ড 2026 ( (PM-JAY) এর অধীনস্থ বিশ্বের বৃহত্তম সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ভারতবাসীর উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে।

কেন এই স্কিমটি গুরুত্বপূর্ণ?
ভারতবর্ষে চিকিৎসা সেবার ব্যায়বহুল অবস্থা,এই পরিস্থিতির মধ্যে গুরুতর অসুস্থতার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে প্রতি বছর বহু পরিবার আর্থিক ভাবে প্রবাবিত হয়। এই যোজনা সেই বিপুল আর্থিক ঝুঁকি কমায়। এর আওতায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আপনি পেতে পারেন বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (নগদহীন) চিকিৎসার সুবিধা। প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (নগদহীন) চিকিৎসার সুবিধা পায়। ওষুধ, পরীক্ষা ও অস্ত্রোপচারের খরচও এর অন্তর্ভুক্ত।
কারা এই সুবিধা পাবেন?
ভারতবর্ষে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রায় সকলে এই সুবিধা পেতে পারেন।কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত মানলে তখনই আপনি এই Ayushman Bharat card এর ইনস্যুরেন্স এর সুবিধা পাবেন।
কোন কোন শর্ত এই ক্ষেত্রে সরকারের তরফে বলা হয়েছে :
1ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে।
দিনমজুর, ভূমিহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিক।
আপনি মোটর সাইকেল ,চার চাকা গাড়ি,মোটর চালিত যানবাহনের মালিক হলে এই সুবিধা পাবেন না।এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি ( ট্রাক্টর অথবা কম্বাইন হারভেস্টার , রটাভেটর ইত্যাদি ) থাকলে এই সুবিধা পাবেন না।
তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) ভুক্ত পরিবার এবং জেনারেল হলেও এই সুবিধা পাবেন।
সরকারি কর্মচারী এবং সরকারের কোনো সংস্থার কর্মী এই সুবিধা পাবেন না।
পাকা বাড়ি থাকলে কি এই সুবিধা পাবেন???
- সরকারি সাহায্যে আপনি পাকা বাড়ি করলে আপনি আবেদন করতে পারেন। কিন্তু আপনার ব্যাক্তি অর্থায়নে আপনি বাড়ি করলে এই সুবিধা পাবেন না ↩︎
এই ক্ষেত্রে মাসিক ইনকাম কতো হতে হবে
Ayushman Bharat health scheme এর সুবিধা পাওয়ার জন্য আপনাকে মাসিক আয় ১০০০০ টাকার নিচে হতে হবে।
বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলে কি আয়ুষ্মান ভারত কার্ড এর সুবিধা পাবেন ??!!!
আপনার বাড়িতে মূল্যবান এবং উচ্চ ইলেক্ট্রিসিটি ব্যাবহার করে ( ফ্রিজ , গিজার, ল্যান্ডলাইন, এয়ার কন্ডিশনার ইত্যাদি থাকলে পাবেন না ) বাকি কোনো যন্ত্রপাতি থাকলে অসুবিধা নেই।
এছাড়া আপনি কোনো বৃহৎ জমির অথবা সম্পত্তির মালিক হলে এই সুবিধা পাবেন না।
কোন কোন হসপিটাল এ Ayushman Bharat health insurance গ্রহণযোগ্য
আয়ুষ্মান ভারত কার্ডের সাস্থ্য সুবিধা পেতে গেলে PMJAY এর তালিকাভুক্ত যেকোনো হসপিটাল গুলি এর মধ্যে আপনি এই চিকিৎসা সেবা পেতে পারেন।
| হাসপাতালের নাম | রাজ্য | শহর | ধরণ |
|---|---|---|---|
| AIIMS New Delhi | দিল্লি | নতুন দিল্লি | সরকারি |
| Apollo Hospital | তামিলনাড়ু | চেন্নাই | বেসরকারি |
| Medical College & Hospital | পশ্চিমবঙ্গ | কলকাতা | সরকারি |
| Fortis Hospital | হরিয়ানা | গুরুগ্রাম | বেসরকারি |
| KGMU Hospital | উত্তরপ্রদেশ | লখনউ | সরকারি |
আপনি পশ্চিমবঙ্গের সাতটি হাসপাতালে এই সুবিধা পাবেন :
| হাসপাতালের নাম ও ঠিকানা | সুবিধা |
|---|---|
| অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, কাঁকুড়গাছি | PM-JAY |
| রুবি জেনারেল হসপিটাল, ই.এম বাইপাস | PM-JAY |
| দেশুন হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, কসবা | PM-JAY |
| রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস (RTIICS), মুকুন্দপুর | PM-JAY |
| মণিপাল হসপিটাল (সল্টলেক, ঢাকুরিয়া, মুকুন্দপুর শাখা) | PM-JAY |
| পিয়ারলেস হসপিটাল, পঞ্চসায়র | PM-JAY |
| ফোর্টিস হসপিটাল, আনন্দপুর | PM-JAY |
| এইচসিজি ক্যান্সার সেন্টার, নিউ টাউন | PM-JAY |
| নর্থ সিটি হসপিটাল, কাঁকুড়গাছি | PM-JAY |
জেলায় কোন কোন হসপিটালে সুবিধা পাবেন
| হাসপাতালের নাম | স্থান/শহর | সুবিধা |
|---|---|---|
| সঞ্জীবন হসপিটাল | ফুলশ্বর (হাওড়া) | PM-JAY |
| দেশুন হসপিটাল | শিলিগুড়ি | PM-JAY |
| নর্থ বেঙ্গল ক্লিনিক | দার্জিলিং | PM-JAY |
| বিবেকানন্দ হসপিটাল | দুর্গাপুর | PM-JAY |
| গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস | দুর্গাপুর | PM-JAY |
| রেণুকা আই ইনস্টিটিউট | উত্তর ২৪ পরগনা | PM-JAY |
| হাসপাতালের নাম | স্থান/শহর | সুবিধা |
|---|---|---|
| এইমস কল্যাণী (AIIMS Kalyani) | নদীয়া | বিনামূল্যে |
| এসএসকেএম হাসপাতাল (IPGMER) | কলকাতা | বিনামূল্যে |
| চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) | রাজারহাট | বিনামূল্যে |
| বি আর সিং রেলওয়ে হাসপাতাল | শিয়ালদহ | বিনামূল্যে |
| কমান্ড হাসপাতাল / বিএসএফ হাসপাতাল | কলকাতা | বিনামূল্যে |
| ইস্টার্ন রেলওয়ে হাসপাতাল | আসানসোল ও মালদা | বিনামূল্যে |
| দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতাল | দুর্গাপুর | বিনামূল্যে |
| হাসপাতালের নাম | শাখা/স্থান | সুবিধা |
|---|---|---|
| এএসজি আই হসপিটাল (ASG Eye Hospital) | টলগঞ্জ, শ্রীভূমি ও বি.টি রোড | PM-JAY |
| ডক্টর আগরওয়ালস আই হসপিটাল | কসবা ও সল্টলেক | PM-JAY |
| সেন্টার ফর সাইট (Centre For Sight) | রবীন্দ্র সদন ও মধ্যমগ্রাম | PM-JAY |
| শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল | জলপাইগুড়ি | PM-JAY |
Ayushman Bharat Card registration করবেন কি করে
আপনি online পদ্ধতিতে PMJAY অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আমি কি যোগ্য' ( Am I Eligible ) এই অপশনে ক্লিক করবেন
এরপরে আপনার সামনে একটি লিঙ্ক খুলে যাবে বেনিফিশিয়ারি এনএইচএ এইখানে আপনি সুবিধা প্রাপক হিসাবে তার নাম দেবেন আপনার মোবাইল নম্বর এবং আপনার এই রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে আপনি সেটা এইখানে দেবেন।
প্রকল্পের স্থানে PMJAY এই অপশন টি বেছে নেবেন । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই পদ্ধতি শুধু রাজ্য এবং জেলা টি বেছে নেবেন।
এরপর একটি কলমে আপনি "সার্চ বাই নামক একটি অপশন পাবেন" সেখানে আপনার আধার নম্বর দেবেন ।
এরপরে পরিবারের সকল সদস্যের নাম বয়েস ইত্যাদি বিস্তারিত বিবরণ দেবেন দিয়ে আপনার আয়ুষ্মান কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন ।
আপনি অফলাইন আয়ুষ্মান কার্ডের সাস্থ্য সুবিধা পাওয়ার জন্য কি করে আবেদন করবেন
আপনি Ayushman bharat insurance scheme এর সুবিধা পাওয়ার জন্য আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য আপনার ব্লক ,পঞ্চায়েত ,ক্যাম্প অথবা কাছের কোনো সাস্থকেন্দ্রে পর্যাপ্ত তথ্য দেবেন আপনি এই সুবিধা পেয়ে যাবেন।
মনে রাখবেন পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের তরফে ইতিমধ্যেই আয়ুষ্মান কার্ড এর ঘোষণা করা হয়েছে ।আপনি এখন থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে এই সুবিধা পাবেন।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad


